ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নিলামে অবিক্রিত মুশফিক-মাহমুদউল্লাহ

Mohon | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ - ০৭:০৭:১২ পিএম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম চলছে। নিলামে প্রথম নামটি ছিল নাইম শেখের। ভালো দামও পেয়েছেন। ‘এ’ ক্যাটাগরিতে থাকা বাঁহাতি এই ব্যাটারকে ১ কোটি ১০ লাখ টাকায় কিনেছে চট্টগ্রাম রয়্যালস।৫০ লাখ টাকা ভিত্তিমূল্যের একই ক্যাটাগরির অন্য ক্রিকেটার ছিলেন লিটন দাস। বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ককে ৭০ লাখ টাকায় কিনেছে রংপুর রাইডার্স। ক্যাটাগরি ‘বি’ থেকে বিক্রি হননি মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম।

৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যের এই দুই ক্রিকেটারকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। নিলামের প্রথম ডাকে অবিক্রিত রয়ে গেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহমান। এই ঘটনার কিছুক্ষণ পর ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছে, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’তার এখনও দল পাওয়ার সুযোগ আছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা মুশফিককে ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে দ্বিতীয়বার নিলামে তোলা হবে।

 

 

কুইক টি ভি/মহন/৩০ নভেম্বর ২০২৫/সন্ধা ৭:০৭

▎সর্বশেষ

ad