ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিও ক্লিপ ব্যবহার করে ছড়ানো হচ্ছে অপতথ্য : বাংলাফ্যাক্ট

Mohon | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ - ০৬:১২:০০ পিএম

নিউজ ডেক্স : ডিজিটাল প্ল্যাটফর্মে ভুয়া তথ্য, গুজব, বিভ্রান্তিকর কনটেন্ট সাজানো ভিডিও, ছোট নাটিকা বা চিত্রনাট্যের অংশবিশেষকে বাস্তব ঘটনা দাবি করে উদ্দেশ্যমূলকভাবে ছড়িয়ে দেওয়া শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। বাংলাফ্যাক্ট জানায়, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ডিজিটাল ভূ-দৃশ্য নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। এক দিকে যেমন ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানোর এক উর্বর ক্ষেত্র হয়ে উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যম, অন্যদিকে দেশি-বিদেশি অনলাইন কনটেন্ট ক্রিয়েটরদের দ্বারা তৈরি করে সাজানো ভিডিও,

ছোট নাটিকা বা চিত্রনাট্যের অংশবিশেষকে বাস্তব ঘটনা দাবি করে উদ্দেশ্যমূলকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, পাশাপাশি দেশেও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে, অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজব, ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পেয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব ও ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার কাজ করছে বাংলাফ্যাক্ট।

 

 

কুইক টি ভি/মহন/৩০ নভেম্বর ২০২৫/সন্ধা ৬:১১

▎সর্বশেষ

ad