বিনোদন ডেক্স : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আপসহীন এ নেত্রীর জন্য দল-মত- শ্রেণি-ধর্ম-নির্বিশেষে সবাই দোয়া করছেন। সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে তার সুস্থতা প্রার্থনা করেছেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রবিবার (৩০ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেন। সেই পোস্টে চমক লেখেন, পুরো জাতি আপনার দ্রুত আরোগ্যের প্রার্থনায়। আল্লাহ আপনাকে সুস্থতা, শক্তি ও শান্তি দান করুন।
প্রসঙ্গত, এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি, তিনি এখনো জটিল অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। এদিকে গত ১৬ নভেম্বর প্রকাশিত হয়েছে লুইপার নতুন গান ‘চুড়ি ছাম ছাম’। গানটিতে মডেল হিসেবে পারফর্ম করেছেন রুকাইয়া জাহান চমক।
কুইক টি ভি/মহন/৩০ নভেম্বর ২০২৫/বিকাল ৫:৩৯
