ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নারী বিপিএল আয়োজনের ঘোষণা দিলেন বিসিবি সভাপতি

Anima Rakhi | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ - ০৫:৫৭:২১ পিএম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হচ্ছে আজ। রেডিসন হোটেলে বিপিএল অনুষ্ঠানের উদ্বোধনীতে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য দিয়েছেন বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম।

বিপিএল নিলামের মঞ্চে দেওয়া বক্তব্যে তিনি বড় ঘোষণা দিলেন। জানালেন, অচিরেই নারী বিপিএল আসছে মাঠে।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, অচিরেই মেয়েদের বিপিএল করতে যাচ্ছি। পুরুষ ফ্র্যাঞ্চাইজি যদি সেখানে যুক্ত হয়, তবে খুব ভালো হবে।

ফ্র্যাঞ্চাইজিদের উদ্দেশে বিসিবি সভাপতি বলেন, এই বিপিএলটা স্বচ্ছ করতে মাঠ ও মাঠের বাইরে যত ধরনের সাহায্য দরকার আমরা করব। আপনারাও আপনাদের দিকটা দেখবেন। যেন শুধু আমরা ক্রিকেটের মধ্যেই থাকি। এই খেলাটাকে সুরক্ষা করার জন্য যা যা দরকার, আপনাদের সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, বেশ কয়েকবার একই ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তবে তা বাস্তবায়নের মুখ দেখেনি। এবারের ঘোষণা নারী ক্রিকেটে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলেই আশা করা হচ্ছে।

অনিমা/৩০ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:৪০

▎সর্বশেষ

ad