ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আফ্রিদিকে ছাড়িয়ে রোহিতের রেকর্ড

khurshed | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ - ০৫:৩৩:০০ পিএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদিকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার মালিক এখন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। পাকিস্তানের শহীদ আফ্রিদির ৩৫১ ছক্কার রেকর্ড ভেঙে আজ নতুন রেকর্ড গড়েছেন রোহিত।

রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৫১ বলে ৫৭ রানের ইনিংস খেলার পথে ৩টি ছক্কা মেরেছেন রোহিত। তাতে রোহিতের ওয়ানডে ছক্কা হয়েছে ৩৫২টি। আফ্রিদির চেয়ে ১০০ ইনিংস কম খেলে আফ্রিদিকে ছাড়িয়ে গেছেন রোহিত।

যদিও আফ্রিদির চেয়ে অনেক বেশি বল খেলেছেন সাবেক ভারতীয় অধিনায়ক। ওয়ানডে রোহিত বল খেলেছেন ১২ হাজার ৩২১টি, সেখানে আফ্রিদি খেলেছেন ৬ হাজার ৮৯২ বল। ২০১০ সালে সনাৎ জয়াসুরিয়া ছক্কার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছিলেন আফ্রিদি। ১৫ বছর পর সেই রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন রোহিত শর্মা।

 

 

কিউএনবি/খোরশেদ/৩০ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:৩০

▎সর্বশেষ

ad