
ডেস্ক নিউজ : রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আবহাওয়া শুষ্ক থাকার কথাও জানায় সংস্থাটি।
রোববার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৮ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৮ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ১৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে এবং আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) সূর্যোদয় হবে ভোর ৬টা ২৪ মিনিটে।
খোরশেদ/৩০ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:৪০






