ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

জীবনে প্রথম ধোঁকা খাওয়ার পর যে অভিজ্ঞতা প্রসূনের

Mohon | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ - ০২:৫১:৪২ পিএম

বিনোদন ডেক্স: জীবনে প্রথম ধোঁকা খাওয়ার অভিজ্ঞতা শেয়ার করলেন লাক্স তারকা প্রসূন আজাদ। এক ফেসবুক পোস্টে নিজের পনেরো বছর বয়সে ধোঁকা খেয়েছিলেন সেটাই জানালেন। এমনকি সেই তিক্ত অভিজ্ঞতাই প্রসূনকে শিক্ষার একটা নতুন জগৎ দিয়েছে। অভিনেত্রী প্রসূন আজাদ বলেন, একটা অস্বস্তিকর বিষয় নিয়ে কথা বলি? জীবনে প্রথমবার ধোঁকা খাওয়ার কথা মনে আছে কারো? আমার আছে। সেটাই প্রথম সেটাই শেষ। এরপর আর কখনোই কাউকে বিশ্বাস করিনি। এমনকি নিজেকেও না। যদি আল্লাহ তাদের বাঁচিয়ে রাখে।

আমি আমার ছেলেদের অনুরোধ করব, কখনো কোনো মেয়ের সরলতার সুযোগ নিয়ে বেঈমানি না করতে। কারণ একজন মেয়ের দোয়ায় একজন ভিখিরি রাজা হয়ে যেতে পারে, আর রাজা হতে পারে ভিক্ষুক। এই কথাটা কিছুটা রূপক অর্থে বুঝিয়েছি, তবে সময়ের সঙ্গে সঙ্গে তারা সে অর্থ বুঝতে পারবে। প্রসূন আরো বলেন, আই উইশ— আমি আরো আগে ফারজাদ শেহজাদের বাবাকে খুঁজে পেতাম.. ছোট্ট একটা পাখির বাসা বানাতাম। সংসার করতাম। মন, সময় , আত্মার এত অপচয় হতো না।

 

 

কুইক টি ভি/মহন/৩০ নভেম্বর ২০২৫/দুপুর ২:৫১

▎সর্বশেষ

ad