ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সাফল্য আমাকে অবাক করেছে: আমির খান

Anima Rakhi | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ - ১১:৩৭:৫৪ এএম

বিনোদন ডেস্ক : “কিভাবে তারকা হয়ে উঠলাম নিজেও জানি না”—বলিউডের পারফেকশনিস্ট আমির খান, আমির, খান এবার এমনই অকপট স্বীকারোক্তি দিলেন। বলেন, এত বিপুল তারকাখ্যাতি কিভাবে অর্জন করলেন, তা আজও তার কাছে অজানা। সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সিনেমা–নির্বাচন আর তারকা হয়ে ওঠা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

আমির, বলেন, “আমি সত্যিই জানি না কিভাবে তারকা হয়ে উঠলাম। যুক্তি অনুযায়ী আমার এমন হওয়ার কথা ছিল না। আমি সব নিয়ম ভেঙে নিজের মতো করে কাজ করেছি। তাই এই সম্মান আর সাফল্য পেয়ে আমি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “আমি যে বাস্তব সিদ্ধান্তগুলো নিতাম, তাতে সাফল্যের দিকে যাওয়া সম্ভব ছিল না। ‘সরফরোস’ বা ‘লগান’ যখন মুক্তি পায়, তখন দর্শক আদৌ সেগুলো পছন্দ করবেন কি না, আমরা জানতাম না। এরপর এলো ‘দিল চাহতা হ্যায়’, যা সময়ের তুলনায় বেশ আলাদা ছিল। আর এখন ‘সিতারে জমিন পর’।”

অভিনেতা–প্রযোজক আমিরের, ভাষ্য, “আমি একই কাজ বারবার করতে পারি না। আমার ব্যক্তিত্বের সঙ্গে মেলে এমন স্ক্রিপ্টই বেছে নিই। আমি শুধু সেই ছবিই করি, যা আমাকে ভেতর থেকে উত্তেজিত করে।”

প্রসঙ্গত, আমির, খানকে সর্বশেষ দেখা গেছে ‘সিতারে জমিন পর’-এ। ২০০৭ সালের জনপ্রিয় ছবি ‘তারে জমিন পর’-এর সিক্যুয়াল এই ছবিটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।

সোর্স: পিটিআই

অনিমা/৩০ নভেম্বর ২০২৫,/সকাল ১১:২১

▎সর্বশেষ

ad