ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

৫ গোল দিয়ে টেবিলের শীর্ষে কিংস

Ayesha Siddika | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ - ১১:০৮:২০ পিএম

স্পোর্টস ডেস্ক : চার ম্যাচ শেষে বসুন্ধরা কিংস ১০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে। তিন ম্যাচ পর রহমতগঞ্জ ও কিংসের সমান সাত পয়েন্ট ছিল। চতুর্থ রাউন্ডে ফর্টিজ ও ব্রাদার্সের পয়েন্টও সাত হয়েছে। তাই আজ কিংস ও রহমতগঞ্জের ম্যাচের উপরই নির্ভর করছিল পয়েন্ট টেবিলের শীর্ষস্থান। প্রিমিয়ার লিগে টানা পাঁচ বারের চ্যাম্পিয়ন কিংস গত বছর মোহামেডানের কাছে শিরোপা হারিয়েছে। এবার শিরোপা পুনরুদ্ধারের মিশনে কিংস শীর্ষস্থানে রয়েছে দ্বিতীয় রাউন্ড থেকেই। 

কিংস অ্যারেনায় আজ শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল বসুন্ধরা কিংসের। ২৭ মিনিটে এমানুয়েলের গোলে লিড নেয়। প্রথমার্ধের শেষ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের গোলে ২-০ লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে কিংস। বিরতির পর ৭১-৭৮ মিনিটের মধ্যে তিন গোল পায় কিংস। ৭১ মিনিটে তপু, ৭৪ মিনিটে এমানুয়েল ও ৭৮ মিনিটে ডরিয়েল্টন গোল করেন। এতে কিংস ৫-০ গোলের বড় জয় পায়।

২ ডিসেম্বর মঙ্গলবার ফেডারেশন কাপের ম্যাচ। আগামী শুক্র-শনিবার লিগের পঞ্চম রাউন্ড। অক্টোবর-নভেম্বরে জাতীয় দলের ব্যস্ত সূচির জন্য ঘরোয়া ফুটবলে বিরতি ছিল অনেক সময়। মার্চের আগে জাতীয় দলের খেলা না থাকায় এখন ঘরোয়া ফুটবলের টানা ম্যাচ চলবে। 

 

 

আয়শা/২৯ নভেম্বর ২০২৫,/রাত ১১:০০

▎সর্বশেষ

ad