ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রেকর্ড গড়া জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

Ayesha Siddika | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ - ১০:২৯:৩৬ পিএম

স্পোর্টস ডেস্ক : রেকর্ড গড়া জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরল বাংলাদেশ। বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন শেখ মেহেদি হাসান। তিনি ৩ বলে ৬ রান করেন।

দেশের মাটিতে সর্বোচ্চ ১৭১ রানের লক্ষ্য তাড়ায় জয়ের নজির গড়ল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে দেশের মাটিতে এর আগে গত বছর শ্রীলংকার বিপক্ষে সর্বোচ্চ ১৬৬ রানের লক্ষ‍্য তাড়া করে জিতেছিল টাইগাররা। আজ সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল লিটন দাসের নেতৃত্বাধীন দলটি।

১৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে ২ বল হাতে রেখে ৪ উইকেটে জয় নিশ্চিত করে বাংলাদেশ। দলের জয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন লিটন কুমার দাস। ৪৩ রান করেন ওপোনার পারভেজ হোসেন ইমন।

লিটন দাস ক্যারিয়ারের ১১৯তম ম্যাচে ৩৭ বলে তিন চার আর তিন ছক্কায় ১৬তম ফিফটি হাঁকিয়ে ৫৭ রান করে সাজঘরে ফেরেন। তিনি ৩৪তম বলে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন।
তার আগে দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তিনি ২৮ বলে ৫টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৪৩ রান করে আউট হন।
এর আগে দলীয় ২৬ রানে রান আউট হন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে ৪৩ বলে ৬০ রানের জুটি গড়েন পারভেজ হোসেন ইমন। এদিন টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে আয়ারল্যান্ড ক্রিকেট দল। 
শনিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রীতিমতো তাণ্ডব চালায় আয়ারল্যান্ড। পাওয়ার প্লের ৬ ওভারে আয়ারল্যান্ড করে ১ উইকেটে ৭৫ রান।
এরপর ম্যাচের লাগাম টেনে ধরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে আয়ারল্যান্ড। দলের হয়ে ৩২ বলে চারটি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৪১ রান করেন লরকান টাকার। 
২৫ বলে চারটি চার আর দুটি ছক্কার সাহায্যে ৩৮ রান করেন ওপেনার টিম ট্যাক্টর। ১৪ বলে তিন চার আর দুটি ছক্কায় ২৯ রান করেন ওপেনার পল স্টার্লিং।

বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট শিকার করেন শেখ মেহেদি হাসান। ১টি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিব। 

 

 

আয়শা/২৯ নভেম্বর ২০২৫,/রাত ১০:২৮

▎সর্বশেষ

ad