ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

টিভি সিরিয়ালকে ‘বিদায়’ বললেন অভিনেতা

Anima Rakhi | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ - ০৯:৫৫:৫৭ পিএম

বিনোদন ডেস্ক :  সহ-অভিনেত্রীর সঙ্গে ঝামেলা চলছিল ওপার বাংলার ছোট পর্দার অভিনেতা জিতু কমলের। এর জেরে ধারাবাহিক ছাড়ার ঘোষণা দেন দিতিপ্রিয়া রায়! যদিও কারণ হিসেবে তিনি অসুস্থতাকে সামনে এনেছিলেন। এবার নিজের সিদ্ধান্তের কথা জানালেন জিতু। 

শনিবার অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে বড় ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আপনারা অর্থাৎ যারা আমার ভক্ত বা দর্শক, যাদের জন্য আমি নায়ক হতে পেরেছি, আমি আমার জীবনে কোনো সিদ্ধান্ত তাদের না জানিয়ে করি না। তাই আজ আমি যে সিদ্ধান্ত নিতে চলেছি, সেটাও আপনাদের জানিয়েই করব। আজকে আমি একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছি আর সেটা হলো- আগামী দিনে আর কোনো টিভি সিরিয়ালে আমি অভিনয় করব না।

তিনি আরও বলেন, আমি খুব আনন্দের সঙ্গেই জানাচ্ছি যে, ‌‌‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে আমি শেষ অভিনয় করছি। এরপর অন্য মাধ্যমে অভিনয় করলেও ধারাবাহিকে আমি আর অভিনয় করব না। যারা আমার সঙ্গে রয়েছেন বা যারা আমার বিরুদ্ধে রয়েছেন, তাদের সকলকেই আমি এই কথাটা জানালাম।

প্রসঙ্গত, বেশ কয়েক মাস ধরে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ধারাবাহিকের প্রধান দুই মুখ জিতু ও দিতিপ্রিয়ার মধ্যে চলতে থাকা দ্বন্দ্বের বিষয় বারবার উঠে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রযোজক-সংশ্লিষ্টরা বসেও এ নিয়ে কোনো সমাধান আনতে পারেনি।

এদিকে, দিতিপ্রিয়ার ছেড়ে দেওয়া ‘অপর্ণা’ চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে নতুন মুখ শিরিন পালকে।

অনিমা/২৯ নভেম্বর ২০২৫,/রাত ৯:৩৯

▎সর্বশেষ

ad