ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

মাটিরাঙ্গায় জোনের বিশেষ অভিযানে ইউপিডিএফের  কালেক্টর গ্রেফতার

Ayesha Siddika | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ - ০৮:২২:৩৩ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি :  খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়ন এর  মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের সেনাবাহিনীর অভিযানে রিপন ত্রিপুরা (১৯) নামে পাহাড়ের অনিবন্ধিত আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ‘র সহকারী কালেক্টরকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১ টি ওয়াকিটকি, ২ টি মোবাইল ফোন, ১ টি চাঁদা আদায়ের রশিদ বই ও নগদ টাকা উদ্ধার করা হয়। 

শনিবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা সেনা জোনের একটি বিশেষ টহলদল মাটিরাঙ্গা পৌরসভার রসুলপুর রাবার বাগান নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালানা করে তাকে আটক করে। মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহিম আধহাম বলেন, জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত সামগ্রীসহ সেনাবাহিনীর হাতে আটক রিপন ত্রিপুরাকে শনিবারের বিকাল সাড়ে ৩টার দিকে মাটিরাঙ্গা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। মাটিরাঙ্গা থানার ওসি মো. তফিকুল ইসলাম তৌফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

 

 

আয়শা/২৯ নভেম্বর ২০২৫,/রাত ৮:১৯

▎সর্বশেষ

ad