ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

শাশুড়িকে নিয়ে নতুন তথ্য দিলেন বুবলী

Ayesha Siddika | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ - ০৬:৪২:৫৮ পিএম

বিনোদন ডেস্ক : জমকালো একটি ফ্যাশন ইভেন্টে বধূবেশে হাজির হন বুবলী। সেখানেই সাংবাদিকদের সঙ্গে নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেন অভিনেত্রী। আলাপচারিতার এক পর্যায় বুবলী বলেন,

মেয়েরা আসলে মায়েদের কাছ থেকে সবকিছু শিখে বড় হয়। আমার মাও আমাকে সবকিছু শিখিয়েছে। কিন্তু আমি যেহেতু আমার পরিবারে সবার ছোট সে কারণে আমার মা কখনোও রান্না কিংবা ঘরের অন্যান্য কাজ আমাকে করতে দিতে চাইতেন না। তিনি ভাবতেন মেয়েরাতো শ্বশুর বাড়ি গিয়ে সবকিছু করবেই।

আমার শাশুড়ির কাছ থেকেও আমি প্রতিনিয়ত শিখি। তিনিও আমাকে পরিবারের সেই ছোট মেয়েটার মতোই, একেবারে বাচ্চার মতোই আমাকে আদর করে। কোনো কাজ করতে গেলে কিংবা রান্নাঘরে গেলেই আমার শাশুড়ি মা আমাকে বলেন, না থাক আমি যতো দিন আছি সবকিছু দেখে রাখি। আমাকে মেয়ের মতোই আদর করে, ভালোবাসে। সেদিক থেকে আমি ভাগ্যবতী।

বউ-শাশুড়ির সুন্দর সম্পর্ক প্রসঙ্গে এ অভিনেত্রী জানান, দুই পক্ষ থেকেই সুন্দর সম্পর্ক তৈরির ইচ্ছা থাকতে হবে। ছেলের বউয়ের প্রতি সব শাশুড়িই যদি তার ভালোবাসাটা রাখেন আর বউরাও যদি শাশুড়িদের নিজের মায়ের মতোই সম্মান করেন তাহলেই সুন্দর একটা সম্পর্ক তৈরি করা সম্ভব।

২০১৮ সালে ঢালিউড মেগাস্টার শাকিব খানকে বিয়ে করেন অভিনেত্রী শবনম বুবলী। তাদের সংসারে ২০২০ সালে জন্ম নেয় শেহজাদ খান বীর। ২০২১ সালে আলাদা হয়ে যান এ দুই সেলিব্রেটি। বর্তমানে ‘শাপলা শালুক’ ও ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং ও প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন বুবলী। তার অভিনীত  ‘সর্দার বাড়ির খেলা’, ‘পিনিক’সহ বেশ কয়েকটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে। 

 

 

আয়শা/২৯ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৩৪

▎সর্বশেষ

ad