ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বাবর–রিজওয়ানকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মঈন খানের

Mohon | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ - ১০:২৫:৪৫ এএম

ক্রীড়া ডেস্ক : পাকিস্তান ক্রিকেটে আবারও উঠেছে নির্বাচনী স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। সাবেক অধিনায়ক মঈন খান দাবি করেছেন, ব্যক্তিগত বিদ্বেষ থেকেই বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে একাধিক টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাবর আজমের দলে ফেরা হলেও রিজওয়ান এখনো দলের বাইরে। বিষয়টি দেখে বিস্মিত পাকিস্তানের ৫৪ বছর বয়সী এই সাবেক কোচ ও অধিনায়ক। মঈন বলেন, ‘বাবর আর রিজওয়ানের মতো খেলোয়াড়ের কোনো বিকল্প পাকিস্তানের হাতে নেই। তাহলে কেন তাদের বাদ দেওয়া হলো? আমার মতে, তাদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ কাজ করেছে।

অন্য খেলোয়াড়দের স্ট্রাইক রেটও বিচার করা উচিত।’—সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক মন্তব্যে এমন দাবি তোলেন তিনি।দক্ষিণ আফ্রিকা সিরিজের পর পাকিস্তান শ্রীলঙ্কাকে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ওয়ানডে সিরিজে। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে এখনো নিজেদের স্থিতিশীলতা খুঁজে বেড়াচ্ছে দল। এদিকে চলমান শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাবর আজমের ফর্মও মাঝারি মানের। চার ম্যাচে ৯০ রান করেছেন তিনি, সর্বোচ্চ ৭৪।

 

 

কুইক টি ভি/মহন/২৯ নভেম্বর ২০২৫/সকাল ১০:২২

▎সর্বশেষ

ad