ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

শেখ হাসিনার ব্যাংক লকার থেকে জব্দ স্বর্ণ নিয়ে যা বলছে দুদক

Anima Rakhi | আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ - ০৯:৫৯:৫৩ পিএম

ডেস্ক নিউজ : অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার নামে থাকা দু’টি ভল্ট থেকে যে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে, সেটির মালিক কেবল শেখ হাসিনা একা নন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. আক্তার হোসেন।

বুধবার দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

দুদক মহাপরিচালক বলেন, জব্দ স্বর্ণালংকারের মধ্যে কিছু স্বর্ণালংকার সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ছিল, কিছু স্বর্ণালংকার তার মেয়ের ছিল, কিছু স্বর্ণালংকার তার বোনের ছিল। আলাদা আলাদা মার্কিং করা ছিল স্বর্ণালংকারগুলো।

তিনি বলেন, আমাদের অনুসন্ধানকারী দলের কর্মকর্তারা যারা রয়েছেন, তারা এগুলো পৃথক করবেন কার কোন অংশটুকু আছে।

অতীতে নির্বাচনী হলফনামায় শেখ হাসিনা যে সম্পদের বিবরণী দিয়েছেন, সেখানে এসব স্বর্ণের কথা উল্লেখ ছিল কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক।

তিনি বলেন, সম্পদবিবরণী যাচাই করলে জানা যাবে স্বর্ণগুলো জ্ঞাত আয়ের সঙ্গে সংগতিপূর্ণ কি না। যদি আয়ের উৎস জানা না যায় বা তা বৈধ আয়ের সঙ্গে সংগতিপূর্ণ না হয়, তবে তা অবৈধ সম্পদ হিসেবে বিবেচিত হতে পারে।

অনিমা/২৬ নভেম্বর ২০২৫,/রাত ৯:৪২

▎সর্বশেষ

ad