ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

এস্তেভাও জাদুতে বার্সাকে উড়িয়ে দিল চেলসি

Mohon | আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ - ১০:৫৬:৩০ এএম

ক্রীড়া ডেস্ক : স্টামফোর্ড ব্রিজে মঙ্গলবার ছিল চেলসির পুরোনো দিনের সেই দাপুটে আবহ। ‘নিস্তেজ ও সমস্যাগ্রস্ত’ বার্সেলোনাকে ৩-০ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে সরাসরি শেষ-১৬–এ ওঠার সম্ভাবনা আরো পোক্ত করল লন্ডনের ক্লাবটি। ম্যাচের শুরুতে এনজো ফার্নান্দেজ ও পেদ্রো নেতোর প্রচেষ্টায় চাপ তৈরি করতে থাকে চেলসি। তারই ধারাবাহিকতায় ২৭ মিনিটে কুকুরেয়ার নিচু ক্রসে ডিফেন্ড করতে গিয়ে জুলেস কুন্দের আত্মঘাতী গোল, আর তাতেই এগিয়ে যায় ব্লুজরা।

৭৩ মিনিটে এনজো ফার্নান্দেজের নিখুঁত ক্রস থেকে লিয়াম ডিলাপ জালে বল ঠেলে দিলে ৩-০ গালের জয় পায় চেলসি। এদিকে চেলসির আরো তিনটি গোল অফসাইড ও হ্যান্ডবলের কারণে বাতিল হয়। অন্যদিকে বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামাল ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। কোনো প্রভাব ফেলতে না পেরে ম্যাচের শেষ দিকে তাকে উঠিয়ে নেন কোচ। এই জয়ে চেলসি গ্রুপে শীর্ষ আটে উঠে সরাসরি নকআউটের পথ প্রায় নিশ্চিত করেছে। সামনে তাদের প্রতিপক্ষ পাফোস, আতালান্তা ও নাপোলি। অন্যদিকে বার্সেলোনা এখন প্লে-অফ এড়াতে বাকি তিন ম্যাচ, ফ্রাঙ্কফুর্ট, স্লাভিয়া প্রাগ ও এফসি কোপেনহেগেন।

 

 

কুইক টি ভি/ মোহন / ২৬ নভেম্বর ২০২৫ / সকাল ১০:৫৬

▎সর্বশেষ

ad