ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

কেএফটি কলেজিয়েট স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজ

Ayesha Siddika | আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ - ১২:৫৯:৩৬ এএম

ডেস্ক নিউজ : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলাধীন কেএফটি কলেজিয়েট স্কুল মাঠে সোমবার (১০ নভেম্বর) বিকেল ৪ টায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল ম্যাচে বালিকা ফুটবল টিমের সাথে অংশগ্রহণ করেন চাঁদপুর জেলার ফুটবল চ্যাম্পিয়ন বাবুরহাট হাই স্কুল অ্যান্ড কলেজ (বালিকা) বনাম কেএফটি কলেজিয়েট স্কুল। ম্যাচ শুরুর আগে করতালির মাধ্যমে অতিথি দলকে বরণ করা হয় এবং চাঁদপুর পৌরসভা মহিলা ফুটবল দলের কোচ ও ম্যানেজারকে উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করা হয়। কেএফটি বালিকা টিম অতিথি খেলোয়াড়দের উপহার সামগ্রী প্রদান করে।

প্রথমার্ধে সমানতালে লড়াই চললেও দ্বিতীয়ার্ধের শুরুতে এক আত্মঘাতী গোলে পিছিয়ে যায় কেএফটি। পরে বাবুরহাট টিম আরও একটি গোল করে। শেষ পর্যন্ত ২-০ গোলে জয়লাভ করে বাবুরহাট হাই স্কুল অ্যান্ড কলেজ। পরে বাবুরহাট স্কুল এন্ড কলেজ এর বিজয়ী টীম ম্যানেজারের হাতে ক্রেস্ট প্রদান করেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল এবং সাবেক সচীব মোঃ জাকির হোসেন কামাল। খেলার পুরো সময় খেলোয়াড়দের আচরণ, বন্ধুত্বপূর্ণ মনোভাব ও ক্রীড়াসুলভ মানসিকতা ছিল প্রশংসনীয়।

 

 

আয়শা/১৩ নভেম্বর ২০২৫,/রাত ১২:২০

▎সর্বশেষ

ad