ব্রেকিং নিউজ
আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল

বাংলাদেশকে পুরো কৃতিত্ব দিয়ে শান্ত-তাইজুলদের প্রশংসায় হামফ্রেস

Ayesha Siddika | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ - ১০:০৯:৪৬ পিএম

স্পোর্টস ডেস্ক : সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ দল। দিন শেষে ২১৫ রানে পিছিয়ে রয়েছে আয়ারল্যান্ড দল। এদিন সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশকে কৃতিত্ব দিলেন তাদের স্পিনার ম্যাথু হামফ্রেস।র। 

হামফ্রেস বলেছেন, ‘হ্যাঁ, কঠিন দিন ছিল। আমাদের মাইন্ডসেট একদম পরিষ্কার ছিল। ব্যাটিংটা আসলে যুতসই হয়নি। আমরা মনে হয় চিন্তা করিনি যে আরো দুই দিন বাকি আছে। দেখা যাক কালকে কী হয়।’

পরে শান্ত এবং লিটনের জুটি নিয়ে হামফ্রেস বলেন, ‘যখন (দিনের) শুরুতে ২ উইকেট নিয়ে ফেললাম, নতুন ২ জন ব্যাটার ক্রিজে চলে আসলো। আমরা চেয়েছিলাম দ্রুত বাংলাদেশকে থামাতে। হয়তো ১৫০ রানের আশেপাশের লিডে থামানোর সুযোগ ছিল। তবে এই দুজন সেটা হতে দেয়নি। এখন ৩০০-এর বেশি রানের লিড নিয়ে ফেলেছে।’

এরপর তাইজুলকে নিয়ে হামফ্রেস বলেছেন, ‘সে এই কন্ডিশনে অন্যতম সেরা। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। স্পিনাররা অ্যাঙ্গেলটা ভালোভাবে ব্যবহার করতে পারে। আমরা চেষ্টা করছি এসব শেখার। তবে এমন কন্ডিশনে অনেক সময় কাজটা কঠিন হয়ে যেতে পারে আমাদের জন্য।’

 

 

আয়শা/১৩ নভেম্বর ২০২৫,/রাত ১:০৫

▎সর্বশেষ

ad