ব্রেকিং নিউজ
আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল

বিজয়-রাশমিকার বিয়ের দিনক্ষণ প্রকাশ্যে, কোথায় বসছে আসর?

Ayesha Siddika | আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ - ১০:৩৭:০৭ পিএম

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ২০১৮ থেকে ২০২৫— সাত বছর ধরে সম্পর্কে ছিলেন । পরে গোপনে বাগদান সেরে ফেলেন; কিন্তু এরপরও সম্পর্ক নিয়ে কোনো কথা নেই।

সম্পর্কের কথা কখনোই স্বীকার করেননি রাশমিকা ও বিজয়। তবে কখনো শহরের এখানে-সেখানে তাদের ‘ডেট’ করার ছবি লেন্সবন্দি হয়েছে, তো কখনোবা আবার সামাজিক মাধ্যমে তাদের দেখা গেছে, একই গন্তব্যের আলাদা ফ্রেমে!

তবে এর আগে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে— গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া পরিবেশে আনুষ্ঠানিকভাবে আংটিবদল করেছেন এ তারকা জুটি। খুব শিগগির নাকি চারহাত এক হতে চলেছে তাদের। এমনকি দীপাবলিও নাকি একসঙ্গেই উদযাপন করেছেন তারা। 

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এবার আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে রাজসিক অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রাশমিকা ও বিজয়। এদিন উদয়পুরের এক রাজপ্রাসাদে বসবে তাদের বিয়ের আসর। তবে বিয়ের অনুষ্ঠানেও যে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন এ তারকা জুটি, সেটি স্পষ্ট। 

এদিকে বিজয়-রাশমিকার বাগদান সম্পন্ন হওয়ার খবর শুনেই উল্লাসে ফেটে পড়েন দুই তারকার ভক্ত-অনুরাগীরা। সামাজিক মাধ্যমে শুভেচ্ছার জোয়ারে ভেসে যান এ তারকা জুটি। তবে এই বিয়ের তারিখ ও স্থান সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সম্প্রতি ‘থামা’ সিনেমার প্রচারে এক সাক্ষাৎকারে রাশমিকা মান্দানাকে তার বাগদান এবং বিয়ের গুঞ্জন সম্পর্কে প্রশ্ন করা হলে মুচকি হেসে অভিনেত্রী বলেন, সবাই তো এটাই জানে।

 

 

আয়শা/০৮ নভেম্বর ২০২৫,/রাত ১০:৩০

▎সর্বশেষ

ad