ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে রিজভীর অনুরোধ

Anima Rakhi | আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ - ১১:২৮:১৭ এএম

ডেস্ক নিউজ : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীর প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল তার স্বাক্ষর জাল করে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোষ্ট করে। ফেসবুকে পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

রিজভী আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

অনিমা/০৫ নভেম্বর ২০২৫,/সকাল ১১:২৭

▎সর্বশেষ

ad