ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ টেস্ট দল ঘোষণা

Ayesha Siddika | আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ - ১০:১০:০১ পিএম

স্পোর্টস ডেস্ক : ঢাকা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

গত জুনে শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, নাইম হাসান ও মাহিদুল ইসলাম অঙ্কন। দলে ফিরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। গত এপ্রিলে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বশেষ টেস্টে খেলেছিলেন তিনি। 

২০২১ সালে টেস্ট অভিষেকের পর বাংলাদেশের হয়ে ১৮ ম্যাচে ৭৭৫ রান করেছেন মাহমুদুল। চলমান জাতীয় লিগের প্রথম রাউন্ডে রাজশাহী বিভাগের বিপক্ষে চট্টগ্রামের হয়ে দুই ইনিংসে যথাক্রমে- ১২৭ ও ৫১ রানের ইনিংস খেলেন তিনি। 

দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। ১১ নভেম্বর থেকে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। ১৯ নভেম্বর থেকে মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল।

আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে নামলে প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে শততম টেস্ট খেলার নজির গড়বেন মুশফিকুর রহিম। এখন পর্যন্ত দেশের হয়ে ৯৮টি টেস্ট খেলেছেন তিনি। ২৭ নভেম্বর থেকে চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। পরের দুই ম্যাচ হবে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। 

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন ও হাসান মুরাদ।

 

 

আয়শা/০৪ নভেম্বর ২০২৫,/রাত ১০:০৫

▎সর্বশেষ

ad