ব্রেকিং নিউজ
ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির 

প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন আজ

Ayesha Siddika | আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ - ১১:২৫:৪৩ পিএম

বিনোদন ডেস্ক : খুলনা জেলায় এই দিনে ১৯৭৩ সালে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম নাজমুজ্জামান মনি এবং মায়ের নাম শামীমা আখতার জামান।

ছোটবেলা থেকেই অভিনয় আর গানের প্রতি তার দারুণ ঝোঁক ছিল। নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অংশ নিয়েছিলেন ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’-এ। প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পরই টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠানে তাকে অংশগ্রহণ করতে দেখা যায়।
 
চলচ্চিত্রে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্য দিয়ে অভিনয়ের জগতে পা রাখেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এ অভিনেত্রীকে। দর্শকদের উপহার দিয়েছেন একের পর জনপ্রিয় ছবি।
 
বেশ অল্প সময়ের মধ্যেই ‘দোলা’, ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’ , ‘স্নেহ’ -এর মতো চলচ্চিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে আলাদা একটা জায়গা করে নিয়েছিলেন তিনি। এখন পর্যন্ত শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই গুণী শিল্পী।
 
দুই যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এ অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি পরিচালকের খাতায় লিখিয়েছেন নাম। ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ দিয়ে মৌসুমী চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে ২০০৫ সালে পরিচালনা করেন ‘মেহের নিগার’। ২০১৬ সালে শূন্য হৃদয় নামে একটি টেলিফিল্ম পরিচালনা করেন।
 
‘মেঘলা আকাশ’, ‘তারকাটা’ এবং ‘দেবদাস’ এর মতো চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করার জন্য  পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বাচসাস পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার ছাড়াও তার ঝুলিতে রয়েছে অসংখ্য সম্মানজনক পুরস্কার।
 
উল্লেখ্য, অসহায় মানুষের জন্য কাজ করতে ‘মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ নামে তার একটি সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে। ইউনিসেফের শুভেচ্ছাদূতও হয়েছিলেন। ২০২৩ সাল থেকে নিউইয়র্কে অবস্থান করছেন। স্বামী অভিনেতা ওমর সানী বর্তমানে বাংলাদেশে অবস্থান করলেও অভিনেত্রীর মা অসুস্থ হওয়ায় দীর্ঘ ২ বছর যুক্তরাষ্ট্রেই মায়ের সেবাযত্ন করছেন প্রিয়দর্শিনী এ নায়িকা। 

 

 

আয়শা/০৩ নভেম্বর ২০২৫,/রাত ১১:২০

▎সর্বশেষ

ad