ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

চাঁদপুরে কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে করায় জরিমানা

Ayesha Siddika | আপডেট: ০১ নভেম্বর ২০২৫ - ১১:৫২:৩১ পিএম

ডেস্ক নিউজ : চাঁদপুর জেলার সদরে কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি ও সংক্ষণের দায়ে দু’টি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ শনিবার বিকেলে জেলা সদরের বাবুরহাট বাজার এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আরিফুল ইসলাম সহ জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান জানান, বাবুরহাট বাজার এলাকায় অভিযানকালে কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে ব্যবহার করায় ‘মায়ের দোয়া’ ফলের আড়তের মালিককে ২০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে মেসার্স মাহবুব সীড স্টোরের মালিককে ৫ হাজার টাকাসহ মোট ২৫ টাকা জরিমানা করা হয়েছে।

 

 

আয়শা/০১ নভেম্বর ২০২৫,/রাত ১১:৫১

▎সর্বশেষ

ad