কেনিয়ায় ভূমিধসে নিহত অন্তত ১৩

Ayesha Siddika | আপডেট: ০১ নভেম্বর ২০২৫ - ১১:১১:২৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় রিফট উপত্যকায় ভারী বৃষ্টিপাতের পর সৃষ্ট ভূমিধসে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। শনিবার ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে।

গত কয়েক বছরে কেনিয়ায় ভূমিধস ও বন্যায় শত শত মানুষের প্রাণহানি ঘটেছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশটিতে বর্তমানে আরও ঘন ঘন ও তীব্র আবহাওয়াজনিত দুর্যোগ দেখা যাচ্ছে। গত বছর দেশটির মধ্যাঞ্চলে ভয়াবহ কাদা ধস ও আকস্মিক বন্যায় ৬১ জন নিহত হন। এদিকে প্রতিবেশী উগান্ডার পূর্বাঞ্চলেও চলতি সপ্তাহে ভূমিধসে অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে উগান্ডা রেড ক্রস।

সূত্র: রয়টার্স।

 

 

আয়শা/০১ নভেম্বর ২০২৫,/রাত ১১:০৮

▎সর্বশেষ

ad