ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু

Ayesha Siddika | আপডেট: ০১ নভেম্বর ২০২৫ - ০৫:৫৪:৩৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  ভারতের অন্ধ্র প্রদেশের একটি মন্দিরে ভিড়ের চাপে পদদলিত হয়ে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। শনিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজ্যের গভর্নর। অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় অবস্থিত ভেঙ্কটেশ্বর মন্দিরে বিপুল সংখ্যক ভক্ত জড়ো হলে এই দুর্ঘটনা ঘটে।

খবর বার্তা সংস্থা এএফপি’র। গভর্নর এস আবদুল নাজির বলেন, ‘পদদলিত হয়ে ৯ জন তীর্থযাত্রীর মৃত্যুর ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি।’প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

তিনি বলেন, ‘যারা আপনজন হারিয়েছেন, তাদের প্রতি আমার গভীর সহানুভূতি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক— এই প্রার্থনা করি।’ভারতে বড় ধর্মীয় উৎসব ও জনসমাবেশে প্রায়ই পদদলনের ঘটনা ঘটে থাকে।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ জোসেফ বিজয় চন্দ্রশেখর ওরফে থালাপথি বিজয়ের এক প্রচারণা সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়।

জুন মাসে, ওড়িশার উপকূলীয় এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের এক উৎসবে হঠাৎ ভিড় বেড়ে গেলে পদদলিত হয়ে মারা যান অন্তত তিন জন। এই ঘটনায় আহত হন আরও অনেকে।

এর আগের মাসে, দেশটির গোয়া রাজ্যে আগুনের ওপর হাঁটার এক জনপ্রিয় ধর্মীয় আয়োজনে হাজারো মানুষের ভিড়ে ছয় জন নিহত হন।

জানুয়ারিতে উত্তর ভারতের প্রয়াগরাজ শহরে কুম্ভমেলা উৎসবে ভোরবেলা পদদলিত হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়।

 

আয়শা/০১ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:৫৪

▎সর্বশেষ

ad