ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ভারতকে ফাইনালে তোলা জেমাইমাও প্রেরণা নিয়েছিলেন মারুফা থেকে

Ayesha Siddika | আপডেট: ০১ নভেম্বর ২০২৫ - ০২:০৮:৩৯ পিএম

স্পোর্টস ডেস্ক : নাবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে অপরাজিত ১২৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে স্বাগতিক ভারতকে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন জেমাইমা রদ্রিগেজ। রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ৩৩৮ রান ভারত টপকে যায় নয় বল ও পাঁচ উইকেট হাতে রেখে। মেয়েদের বিশ্বকাপে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। 

এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ আট দলের মধ্যে সপ্তম হলেও মারুফার আগুনে বোলিং নজর কেড়েছে সবার। ২০ বছর বয়সি এই পেসারের সংগ্রামী জীবনের গল্পও এখন অনেকের জানা। গত পরশু রাতে এক ইনস্টাগ্রাম পোস্টে মারুফা লিখেছেন, ‘জেমি দিদি, আপনি আমাদের অসাধারণ খেলা উপহার দিয়েছেন। সত্যি বলতে, আমি ভাষা হারিয়ে ফেলেছি। সব সময় আপনার জন্য প্রার্থনা করব। আশা করি, আপনি আপনার দলকে আরও এগিয়ে নিয়ে যাবেন। আরও বড় সাফল্য অর্জন করবেন। ফাইনালের জন্য রইল শুভকামনা।’ 

মারুফার পোস্টের মন্তব্য বিভাগে জেমাইমা লিখেছেন, ‘অনেক ধন্যবাদ মারুফা। তুমি নিজেই বড় এক অনুপ্রেরণা। তুমি যা করেছ, তা বাংলাদেশের ও পুরো বিশ্বের মেয়েদের জন্য প্রেরণাদায়ক।’ পরস্পরকে প্রশংসায় ভাসানো দুই ক্রিকেটারের দেখা হতে পারে আগামী মাসে। সব ঠিক থাকলে তিনটি করে ওয়ানডে ও টি ২০ খেলতে ডিসেম্বরের মাঝামাঝি ভারত সফরে যাবে বাংলাদেশ নারী দল।

 

আয়শা/০১ নভেম্বর ২০২৫,/দুপুর ২:০৪

▎সর্বশেষ

ad