ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

দুর্দশায় কুড়িগ্রামের শিক্ষা: ৯ কলেজে কেউই পাস করেনি

Ayesha Siddika | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ - ০৯:২৫:৪৫ পিএম

ডেস্ক নিউজ : কুড়িগ্রাম জেলায় এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জেলার ৯টি কলেজ থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। শতভাগ ফেল করা এই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান, অবকাঠামো, শিক্ষক সংকট এবং শিক্ষার্থীদের প্রস্তুতির অভাব নিয়ে প্রশ্ন উঠেছে।

এই ফলাফল জেলা জুড়ে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি করেছে। শিক্ষাবিদরা বলছেন, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট, পর্যাপ্ত পাঠদানের অভাব এবং অনুশীলনমূলক শিক্ষার ঘাটতি এর অন্যতম কারণ। এ বিষয়ে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, ফল বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ব্যর্থতার কারণ চিহ্নিত করে ওইসব প্রতিষ্ঠানে শিক্ষক প্রশিক্ষণ, পাঠদান পর্যবেক্ষণ এবং শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা হাতে নেওয়া হবে। বিভিন্ন অভিভাবক ও সচেতন মহলের প্রশ্ন—সারা বছর শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেয়? প্রতিষ্ঠানগুলো কী ভূমিকা পালন করছে?

 

 

আয়শা/১৬ অক্টোবর ২০২৫,/রাত ৯:২২

▎সর্বশেষ

ad