ব্রেকিং নিউজ
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে

সাংবাদিকের চরিত্রে ‘অনুসন্ধান’ চালাবেন শুভশ্রী

Ayesha Siddika | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ - ০৮:০৫:১০ পিএম

বিনোদন ডেস্ক : সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে বিভিন্ন চরিত্রে উপস্থাপন করছেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। পুরোদস্তুর বাণিজ্যিক ছবির গণ্ডি পেরিয়ে তিনি এখন অন্য ধারার গল্প ও চরিত্রে মনোনিবেশ করেছেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে বারবারই দর্শকদের মন জয় করেছেন তিনি। 

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর হাত ধরে ওটিটি দুনিয়ায় শুভশ্রীর হাতেখড়ি হয়েছিল। সেই সিরিজে তার অভিনয় দারুণ প্রশংসিত হয়। ফের একবার তাকে দর্শক নতুন ভূমিকায় দেখবেন ওয়েব সিরিজে, যার নাম ‘অনুসন্ধান’।

অদিতি রায়ের পরিচালনায় এই সিরিজে শুভশ্রীকে দেখা যাবে এক সাংবাদিকের চরিত্রে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিজটির মুক্তির তারিখ। আগামী ৭ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পাবে শুভশ্রী অভিনীত এই নতুন সিরিজ।

শুভশ্রী ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়, স্বাগতা মুখোপাধ্যায়, সাগ্নিক চট্টোপাধ্যায়, সৌম্য বন্দ্যোপধ্যায় প্রমুখ। দীর্ঘ বিরতির পর এই সিরিজের হাত ধরে অভিনয়ে ফিরছেন অরিত্র দত্ত বণিক।

 

 

আয়শা/১১ অক্টোবর ২০২৫,/রাত ৮:০৪

▎সর্বশেষ

ad