ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ৭৮১

Anima Rakhi | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ - ০৮:১০:৫৩ পিএম

স্বাস্থ্য ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৭৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত এ নিয়ে ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়াল ২২৪ জনে। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৮৮৫ জনে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় যে চারজন মারা গেছে তাদের একজন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, আরেকজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকি দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

বিজ্ঞপ্তিটিতে আরও বলা হয়,গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৩০ জন, চট্টগ্রাম বিভাগে ৮২ জন, ঢাকা বিভাগে ১০১ জন, ঢাকা উত্তর সিটিতে ১৬২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৬ জন, খুলনা বিভাগে ৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ৬৩ জন, রংপুর বিভাগে ৩২ জন এবং সিলেট বিভাগে ৭ জন রোগী রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯৮ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ৫০ হাজার ২০৯ জন।

অনিমা/০৯ অক্টোবর ২০২৫,/রাত ৮:১০

▎সর্বশেষ

ad