ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে প্রবীন দিবস উদযাপন 

Ayesha Siddika | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ - ০৪:৩২:৫৯ পিএম

মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম প্রতিনিধি : “একদিন তুমি পৃথিবী গড়েছো,আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে” এই প্রতিপাদ্যকে ধারন করে নানান আয়োজনে কুড়িগ্রামে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অফিস র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। মঙ্গলবার (৭অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালীটি বের হয় পরে ফুলকুড়ি মিলায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে শতাধিক প্রবীনকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত এ খুদা,  সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ হুমায়ুন কবীর, প্রবীন সামিউল ইসলাম নান্টু,সমাজসেবা কর্মকর্তা মেহদী হাসান,সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু,ফজলুল করিম ফারাজী, সুজন মোহন্ত,মশিউর রহমান বিপুলসহ অনান্যরা। বক্তব্যে কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন,পরিবারের প্রবীনদের ভুমিকা অপরিসীম। আমরা প্রবীনদের হাত ধরে পৃথিবীতে এসেছি।প্রবীনরা যাতে অবহেলার পাত্র না হয় সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে।কেননা আমরাও একদিন প্রবীন হবো।

আয়শা/০৭ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:৩০

▎সর্বশেষ

ad