ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Ayesha Siddika | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ - ০৬:৩৫:২৫ পিএম

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি’’ এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে নেত্রকোনার দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে থেকে আগত শিক্ষকদের নিয়ে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা এর সভাপতিত্বে, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলে ধরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজসেবক জন ক্রসওয়েল খকসি, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, মো. বজলুল কাদের, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারি, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার বিশ^জিৎ সাহা, অধ্যক্ষ রুমন রাংসা, মো. আব্দুর রহমান, শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

বক্তারা বলেন, ‘সভ্য জাতি গঠনে নৈতিক শিক্ষা ও আদর্শ শিক্ষকের বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় ১৯৯৪ সালে ইউনেস্কোর ২৬তম অধিবেশনে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে ইউনেস্কো মহাপরিচালক ড. ফ্রেডারিক এম মেয়রের যুগান্তকারী ঘোষণার মাধ্যমে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালনের ঘোষনা করা হয়। এরপর থেকে ৫ অক্টোবর বাংলাদেশসহ পৃথিবীর ১৪০টি দেশে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। এটি দেশ-বিদেশে ‘শিক্ষক’ পেশাজীবিদের জন্য একটি সেরা সম্মান। শিক্ষার মান বাড়াতে অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষকদের কল্যানে সরকারকে সু-দৃষ্টি দেয়ার জন্য দাবি জানানো হয়।

 

আয়শা/০৫ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৩০

▎সর্বশেষ

ad