ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ‘বিশেষ অস্ত্র’ মোতায়েন উত্তর কোরিয়ার

Mohon | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ - ০৩:২২:১৭ পিএম

আর্ন্তজাতিক নিউজ ডেক্সঃ দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের অস্ত্র মোতায়েনের জবাবে উত্তর কোরিয়া তাদের ‘বিশেষ অস্ত্র’ মোতায়েন করেছে বলে জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন। রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এই তথ্য জানায়।

এএফপি জানায়, দক্ষিণ কোরিয়ায় প্রায় ২৮ হাজার ৫০০ মার্কিন সেনা রয়েছে, যারা উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় নিয়োজিত। সম্প্রতি যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান যৌথ সামরিক মহড়া চালায়, যা পিয়ংইয়ং নিয়মিতভাবে ‘আগ্রাসনের প্রস্তুতি’ বলে অভিযোগ করে আসছে।

শনিবার পিয়ংইয়ংয়ে এক অস্ত্র প্রদর্শনীর উদ্বোধনে কিম বলেন, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া পারমাণবিক জোট দ্রুত শক্তিশালী হচ্ছে। তাদের বাড়তি অস্ত্র মোতায়েনে আমাদের কৌশলগত উদ্বেগ বেড়েছে, তাই আমরা গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে বিশেষ অস্ত্র মোতায়েন করেছি।

তবে ‘বিশেষ অস্ত্র’ বলতে কিম কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি। রাষ্ট্রীয় ছবিতে দেখা যায়, প্রদর্শনীতে কিম জেনারেলদের সঙ্গে নতুন অস্ত্রের পাশে হাঁটছেন।

এর আগে কিম জানিয়েছিলেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী, তবে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না। ২০১৯ সালে হ্যানয়ের বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে আলোচনা বন্ধ রয়েছে।

জাতিসংঘের নিষেধাজ্ঞার মধ্যেও পিয়ংইয়ং তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং নিজেদের ‘অপরিবর্তনীয় পারমাণবিক রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করেছে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/০৫ অক্টোবর ২০২৫/বিকালঃ ০৩.১৫
▎সর্বশেষ

ad