ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

Mohon | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ - ০১:০২:৪৮ পিএম

আর্ন্তজাতিক নিউজ ডেক্সঃ ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি ইয়েমেন থেকে নতুন করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ ঘটনার পর জেরুজালেম ও মধ্য ইসরায়েলসহ দক্ষিণ-পশ্চিম তীরে সতর্কতা সাইরেন বাজানো হয়। তবে হামলাটি সফলভাবে প্রতিহত করার দাবি জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

শনিবার (৪ অক্টোবর) রাতে এ তথ্য জানায় টাইমস অব ইসরায়েল। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও প্রতিহতের ঘটনায় এখনো কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আইডিএফ জানায়, ইয়েমেন থেকে নিক্ষেপ শনাক্তের সঙ্গে সঙ্গে জেরুজালেম ও মধ্য ইসরায়েল অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। পরে ইসরায়েলি বাহিনী আকাশেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করে।

ইসরায়েলি সেনারা জানায়, হুতিদের নিক্ষেপ করা এই ক্ষেপণাস্ত্রটি কোনো স্থাপনায় আঘাত হানতে পারেনি। তবে সাইরেন বাজানোর কারণে জেরুজালেম ও মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আইডিএফ জানিয়েছে, এটি ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীদের নিক্ষিপ্ত ৯১তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা গত ১৮ মার্চ থেকে ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে। ওই সময় থেকেই গাজায় হামাসবিরোধী অভিযান শুরু করে ইসরায়েল। এ সময়ের মধ্যে ইসরায়েলের দিকে অন্তত ৪১টি ড্রোনও নিক্ষেপ করেছে হুতি।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/০৫ অক্টোবর ২০২৫/দুপুরঃ ১২.৫৫
▎সর্বশেষ

ad