ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

সারা বিশ্ব থেকে যে পরিমাণ ভালবাসা এসেছে, তা অসাধারণ: আরিয়ান

Anima Rakhi | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ - ১০:৩৪:২৮ এএম

বিনোদন ডেস্ক : সাধারণত প্রচারের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন আরিয়ান খান। সামাজিক যোগাযোগম মাধ্যমেও ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেন না। এ বার ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’-এর সাফল্যের পরে মুখ খুললেন শাহরুখ-পুত্র। এই মুহূর্তে নেটপাড়ার আলোচনার কেন্দ্রে এই সিরিজ।

এক বিশেষ বিবৃতিতে আরিয়ান জানিয়েছেন, জীবনে কোনও সমস্যা বা খারাপ কিছু হলেই তিনি একটি সংলাপের কথা মনে রাখার চেষ্টা করেন। তার সিরিজেই রজত বেদীর মুখে রয়েছে সেই সংলাপ। সংলাপটি হল, “যে হেরে যায় আর যে হার মেনে নেয়, তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।” এই কথাটি তাকে সব সময় এগিয়ে যেতে উৎসাহ দেয় বলে জানান আরিয়ান।

শাহরুখ-পুত্র জানিয়েছেন, ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’ মানুষকে আনন্দ দিচ্ছে দেখে তিনি সবচেয়ে খুশি। ভাল গল্প দেখতে পেলে মানুষ আনন্দ পায় বলেই পর্দায় গল্প তুলে ধরার কাজ করে যেতে চান তিনি। 

আরিয়ান বলেন, “সারা বিশ্ব থেকে যে পরিমাণ ভালবাসা এসেছে, তা অসাধারণ। যে গল্প শুধু আমার ছিল, আজ তা অসংখ্য মানুষের। ঠিক জরজ (সিরিজের চরিত্র) যেমন বলেছিল, ‘এবার চিনতে পারছ আমি কে?’”

উল্লেখ্য, কিছু দিন আগেই এই সিরিজের জন্য আরিয়ানের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন এনসিবি-র প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়ে। সিরিজের একটি চরিত্রের সঙ্গে দর্শক মিল পেয়েছে সমীর ওয়াংখেড়ের। চরিত্রটির মাধ্যমে এনসিবি-র প্রাক্তন আধিকারিককে নাকি খোঁচা দিয়েছেন আরিয়ান! এই অভিযোগে আরিয়ান ও শাহরুখের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা করেন সমীর। সমীরের দাবি, তার ভাবমূর্তিকে নষ্ট করার উদ্দেশ্য নিয়েই এই সিরিজটি তৈরি করা হয়েছে। যদিও দিল্লি হাই কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়।

সূত্র: আনন্দবাজার

অনিমা/০৪ অক্টোবর ২০২৫,/সকাল ১০:৩৪

▎সর্বশেষ

ad