ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ফ্লোটিলার দুটি নৌযানে ড্রোন হামলার নির্দেশ দেন নেতানিয়াহু, দাবি রিপোর্টে

Anima Rakhi | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ - ১০:৩০:০৭ এএম

আন্তর্জাতিক ডেস্ক : তিউনিসিয়ায় নোঙর করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র দুটি ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলার অনুমোদন দিয়েছিলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু— এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

গণমাধ্যমটি জানায়, বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে তারা এ তথ্য পেয়েছে। সিবিএসকে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানান, ইসরায়েলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন উড়িয়ে দুটি জাহাজে দাহ্য বস্তু ফেলে আগুন ধরিয়ে দেয়।

হামলার সময় জাহাজ দুটি তিউনিসিয়ার সিদি বউ সাঈদ উপকূলে নোঙর করা ছিল। ঘটনাটি ঘটে গত ৮ ও ৯ সেপ্টেম্বর, দুই দফায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সিবিএসের প্রতিবেদনে আরও বলা হয়, হামলার লক্ষ্য ছিল পর্তুগিজ এবং ব্রিটিশ পতাকাবাহী দুটি ত্রাণবাহী জাহাজ।

উল্লেখযোগ্য যে, আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধবিধি অনুযায়ী, বেসামরিক অবকাঠামোর ওপর দাহ্য অস্ত্রের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

তবে ড্রোন হামলার বিষয়ে এখনো ইসরায়েলি সেনাবাহিনী বা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।

এর আগে চলতি সপ্তাহে ইসরায়েলি বাহিনী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৪০টিরও বেশি বেসামরিক নৌযান জব্দ করে এবং সেগুলোর প্রায় সব অধিকারকর্মীকে আটক করে। তথ্যসূত্র : আল-জাজিরা ও সিবিএস নিউজ।

অনিমা/০৪ অক্টোবর ২০২৫,/সকাল ১০:২৯

▎সর্বশেষ

ad