ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

টালিউডে জিতের ‘সতর্কবার্তা’ নিয়ে নতুন বিতর্ক

Ayesha Siddika | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ - ০৩:১৪:৪৭ পিএম

বিনোদন ডেস্ক : টালিউডের সিনেমা জগতে দুর্গাপূজা মানেই বরাবরের মতো এক উৎসবের আমেজ। যেখানে মুক্তি পায় একাধিক নতুন সিনেমা। এবারও তার ব্যতিক্রম নয়। এবারের পূজায় বিগ বাজেটের চারটি সিনেমা মুক্তি পেয়েছে, তা নিয়ে যে তুমুল রেষারেষি এবং বিতর্ক শুরু হয়েছে, অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেছে। 

অভিনেতা জিৎ নিজের ‘এক্স’ হ্যান্ডেলে একটি সংক্ষিপ্ত বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমাদের উচিত আমাদের পেশার সম্মান এবং চলচ্চিত্র শিল্পের মর্যাদার প্রতি সচেতন ও সতর্ক থাকা।’ মাত্র দুটি লাইনের এই বার্তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় তীব্র জল্পনা।

অনেকের মতে, বাংলা ছবির এই লাগামহীন রেষারেষি থামাতে জিৎ ইন্ডাস্ট্রির প্রতি একপ্রকার ‘সতর্কবার্তা’ দিয়েছেন। তবে এর উল্টো চিত্রও দেখা গেছে মন্তব্যের বাক্সে। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, যে অভিনেতা সচরাচর কোনো বিতর্কে জড়ান না, তিনি হঠাৎ কেন এমন পোস্ট করলেন?

জিতের এই পোস্টের কমেন্ট বক্সে সমালোচকদের ভিড় জমেছে। একজন সরাসরি মন্তব্য করে লিখেছেন— এতদিন কোথায় ছিল আপনার এই পোস্ট? এখন যখন দেখছেন বন্ধু একেবারে কোণঠাসা, কেউ পাত্তা দিচ্ছে না, তখন এই পোস্ট করলেন।’ 

আরেকজন অভিনেতার দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন— ‘রঘু ডাকাত’ নিয়ে পোস্ট কোথায়? কেন দেবের পাশে দাঁড়ালেন না? উনি তো সবসময় আপনাকে সাপোর্ট করেন।

তবে বরাবরের মতোই এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে জিৎ এখনো নিশ্চুপ। তিনি কেন এই পোস্ট করলেন বা নির্দিষ্ট করে কার পক্ষে-বিপক্ষে কথা বলছেন, সে বিষয়ে একটি বাক্যও খরচ করেননি। ফলে নেটপাড়ায় কেউ ভাবছেন তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছেন, আবার কারও ধারণা দেবের সমর্থনে মুখ খুলেছেন তিনি।

 

 

আয়শা/০৩ অক্টোবর ২০২৫,/বিকাল ৩:১২

▎সর্বশেষ

ad