ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

‘এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা ডেলিভারি’, মারুফার ভিডিও শেয়ার দিয়ে মালিঙ্গা

Ayesha Siddika | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ - ০২:১৪:১৯ পিএম

স্পোর্টস ডেস্ক : ওমাইমার আউট হওয়ার বলটি এতটাই বাঁক নিয়েছিল যে, পাকিস্তানি ওপেনার লাইনই পড়তে পারেননি। পরপর দুই বলে দুই উইকেট পাওয়া মারুফার সামনে আসে হ্যাটট্রিকের হাতছানি। তার পরের ওভারের প্রথম বলটি ঠেকিয়ে দেন মুনিবা আলী।

পাকিস্তান ১২৯ রানে অলআউট হওয়ার ইনিংসে মারুফা এরপর আর কোনো উইকেট নিতে পারেননি, ৭ ওভার বল করে দেন ৩১ রান। গতকালকের এই ম্যাচটি বাংলাদেশ জিতেছে ৭ উইকেটে। ম্যাচ শেষ হয়ে গেলেও ওই দুই ডেলিভারির কারণে মারুফা এখনও আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই দুটি বল নিয়ে বেশ চর্চাই হচ্ছে।

 

মারুফার ওই দুটি বল নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার মিতালি রাজ। মিতালি মনে করছেন, বড় মুভমেন্ট করাতে পারা মারুফা সঠিক লেন্থ ও লাইনে বল করায় ওই দুটি উইকেট পেয়েছেন। ‘প্রথমত, সে অনেক সুইং করাতে পারে। বল করে সঠিক লেন্থে। সুইং পাওয়া ভালো, কিন্তু সঠিক লেন্থ ও লাইনে বল করতে না পারলে পুরস্কার পাওয়া যায় না…।’

মালিঙ্গার এই প্রশংসা দেখে মারুফার খুশিই হওয়ার কথা। মারুফা খুশি হয়েছেনও। মালিঙ্গার সেই পোস্টে বাংলাদেশি পেসার মন্তব্য করেছেন, ‘অনেক ধন্যবাদ, কিংবদন্তি।’

আয়শা/০৩ অক্টোবর ২০২৫,/দুপুর ২:১২
▎সর্বশেষ

ad