ব্রেকিং নিউজ
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯৮ হাজার চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

ফ্লোটিলার কর্মীদের উচ্চ নিরাপত্তার ইসরায়েলি কারাগারে রাখা হবে

Ayesha Siddika | আপডেট: ০২ অক্টোবর ২০২৫ - ১০:৫৫:৪৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সাধারণ কারাগারে নয়, এবার আটক হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকারকর্মীদের রাখা হতে পারে সর্বোচ্চ নিরাপত্তা কারাগারে। এমনটা বলেছেন প্যারিসের সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয়ের ইসরায়েলি আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ওমর শাটজ। শাটজের মতে, ফ্লোটিলার প্রায় ৫০০ কর্মীকে দক্ষিণ ইসরায়েলের কেতজিওত কারাগারে রাখা হতে পারে। কেতজিওত একটি উচ্চ নিরাপত্তা বিশিষ্ট কারাগার, যেখানে সাধারণত ‘অভিবাসন’ বন্দিদের রাখা হয় না।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে মানবাধিকার কর্মীদের আটক করে ইসরায়েলি বাহিনী। আটকদের মধ্যে সুইডিশ পরিবেশ আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। তাদের আটকের পর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘হামাস-সুমুদ ফ্লোটিলার কয়েকটি নৌযান নিরাপদে থামিয়ে দেওয়া হয়েছে। গ্রেটা ও তার বন্ধুরা নিরাপদ ও সুস্থ আছেন। ’

 

 

আয়শা/০২ অক্টোবর ২০২৫,/রাত ১০:৫০

▎সর্বশেষ

ad