ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৬

Ayesha Siddika | আপডেট: ০২ অক্টোবর ২০২৫ - ১০:৫১:৩৪ পিএম

ডেস্ক নিউজ : ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এইডস মশাবাহিত রোগটিতে ২০২ জনের মৃত্যু হলো। স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিনে জানানো হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের একজন নারী, আরেকজন পুরুষ। এদের মধ্যে একজন ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আরেকজন ভর্তি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এক জনের বয়স ২৭ বছর; অন্যজন ১৬ বছর।

এছাড়া বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৬ জন। তাতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ২২৮ জনে। এ বছর ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি মানুষ হাসপাতালে ভর্তি হন সেপ্টেম্বরে; মৃত্যুও ছিল সর্বোচ্চ। গেল মাসে ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন; মৃত্যু হয় ৭৬ জনের।

 

 

আয়শা/০২ অক্টোবর ২০২৫,/রাত ১০:৫০

▎সর্বশেষ

ad