ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

বিজয়া দশমীতে মণ্ডপে পূজা চেরি

Ayesha Siddika | আপডেট: ০২ অক্টোবর ২০২৫ - ০৮:৫৯:৩২ পিএম

বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার ( ২ অক্টোবর) সকালে রাজধানীর বনানী পূজা মণ্ডপে উপস্থিন হন পূজা। এদিন মণ্ডপে উপস্থিত হয়ে দেবী দুর্গাকে দর্শন করে সিঁদুর খেলায় অংশ নেন।

বিজয়া দশমীতে লাল-সাদা পূজার রংয়ে সেজেছিলেন অভিনেত্রী। শাড়ির সঙ্গে অভিনেত্রী পরেছিলেন ভারী মেকআপ আর নান্দনিক ডিজাইনের গয়না।
 
দেবী দুর্গা দর্শন করে মণ্ডপ ঘুরে প্রিয় মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করেন পূজা। এরইমধ্যে ২০টি ছবি নিজের ভেরিফাইড ফেসবুকে আপলোড করেন অভিনেত্রী। ছবিগুলোর ক্যাপশনে পূজা লেখেন, ‘শুভ বিজয়া।’ এরপরই দুটি ভালোবাসার লাল রংয়ের হৃদয়ের ইমোজি জুড়ে দেন।
 
এদিকে বনানী পূজা মণ্ডপে ঢাকের তালে ভক্তদের সিঁদুর খেলার পর শুরু হয়েছে দেবী মায়ের বিসর্জনের প্রস্তুতি। মন্দির থেকে দেবী দুর্গার প্রতিমা বের করা হয় বিকেল ৩টায়। এরপর বনানী ও গুলশান এলাকা ঘুরে সন্ধ্যা ৭টায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।
 
প্রসঙ্গত, এবার দেবী দুর্গার আগমন উৎকৃষ্টতম বাহন গজ বা হাতিতে; যা  সুখ ও শান্তির প্রতীক এবং গমন দোলা বা পালকিতে; যা মহামারী বা মরক, ভূমিকম্প, খরা, যুদ্ধ, অতিমৃত্যুর শঙ্কার ইঙ্গিত দিচ্ছে মর্ত্যবাসীকে। 
 

 

 

আয়শা/০২ অক্টোবর ২০২৫,/রাত ৮:৫৫

▎সর্বশেষ

ad