ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

লাল চা নাকি দুধ চা, কোনটি খেলে কী হয়?

Ayesha Siddika | আপডেট: ০২ অক্টোবর ২০২৫ - ০৬:১২:৩৮ পিএম

স্বাস্থ্য ডেস্ক : শরীরের ওপর দুধ চা ও লাল চায়ের প্রভাব কেমন হয় এটা জানার জন্য জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক একটি পরীক্ষা করেছিলেন। পরিক্ষাটিতে ১৬ জন নারীকে একবার র চা আরেকবার দুধ চা পান করতে দেয়া হয়। প্রতিবার চা পানের পর আল্ট্রাসাউন্ড পদ্ধতিতে তাদের রক্তনালীর প্রসারণ মাপা হয়। পরীক্ষাটিতে দেখা যায়, লাল চা রক্তনালীর প্রসারণ ঘটায়।


দেখে নিন লাল চা খেলে কী হয় শরীরে-

১. ক্যালরি কম (চিনি না দিলে প্রায় শূন্য ক্যালরি)

২. অ্যান্টিঅক্সিডেন্ট বেশি, যা হৃদপিণ্ড ও ত্বকের জন্য ভালো

৩. হজমে সাহায্য করে, ভারী খাবারের পর খেলে আরাম লাগে

৪. ওজন কমাতে সহায়ক (বেশিরভাগ ডায়েট প্ল্যানে লাল চা রাখা হয়)
 
দেখে নিন দুধ চা খেলে কী হয় শরীরে-

১. চিনি + দুধের কারণে মিষ্টি ও ভারী স্বাদ
২. ক্যাফেইন ধীরে কাজ করে, ফলে দীর্ঘসময় সতেজ রাখে
৩. অনেকের জন্য মানসিক আরামের পানীয় (স্ট্রেস কমাতে কাজে দেয়)
 
প্রাধান্যের বিষয়-

১. সকালে বা ডায়েটের সময় → লাল চা ভালো

২. বিকেলে আরাম বা আড্ডার সময় → দুধ চা বেশি উপভোগ্য

 

 

আয়শা/০২ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:০৮

▎সর্বশেষ

ad