ব্রেকিং নিউজ
ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির 

দুই বলে পাকিস্তানের দুই উইকেট তুলে নিলেন মারুফা

Ayesha Siddika | আপডেট: ০২ অক্টোবর ২০২৫ - ০৬:০৪:১১ পিএম

স্পোর্টস ডেস্ক : কলম্বোতে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার (২ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে লাল সবুজরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে প্রতিপক্ষের সংগ্রহ ৫ রান। মারুফা ২ ওভার বল করে ৪ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন।

 
তবে বিশ্বকাপে হ্যাটট্রিকের সুযোগ তৈরি হলেও ভাগ্য সহায় হয়নি তার। পরের ওভারে করা তার প্রথম বলটি দেখেশুনে খেলেন মুনিবা আলী। শুরু থেকে মারুফা যেভাবে বলে সুইং করাচ্ছেন তাতে বেশ আতঙ্কিত-ই দেখা যাচ্ছে প্রতিপক্ষ ব্যাটারদের।
 
মূলপর্বের লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ। তাই এ ম্যাচে বেশ আত্মবিশ্বাসী টিম টাইগ্রেস। পাকিস্তানের বিপক্ষেও সবশেষ দেখায় জয় আছে লাল সবুজদের।
 
দুই দলের খেলা সবশেষ ৫ ম্যাচে ফলাফল ২টি করে জয়। একটি ম্যাচ টাই হলে সেই ম্যাচ সুপার ওভারে জিতে বাংলাদেশ। পরিসংখ্যানে এগিয়ে আছে টাইগ্রেসরা।
 
অন্যদিকে, পাকিস্তানও প্রস্তুত সেরাটা নিয়ে শুভ সূচনা করতে। ভারতের সঙ্গে বৈরী সম্পর্কের কারণে বিশ্বকাপের সবগুলো ম্যাচ পাকিস্তান খেলবে শ্রীলঙ্কায়। সেই দিক থেকে কিছুটা সুবিধা পাবে সিদরা আমিনরা। কারণ, ভ্রমণের ঝক্কি ঝামেলা পোহাতে হবে না তাদের। বাংলাদেশের সঙ্গে নিয়মিত ম্যাচ খেলার কারণে দুই দলের লড়াইটা জমজমাট হবে সেটাই প্রত্যাশা।
 
পাকিস্তান একাদশ: মুনিবা আলী, ওমাইমা সোহেল, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাতালিয়া পারভেজ, ফাতিমা সানা (অধিনায়ক), সিদরা নাওয়াজ (উইকেটরক্ষক), রামিন শামীম, নাশরা সান্ধু, ডায়ানা বাইগ ও সাদিয়া ইকবাল।

বাংলাদেশ একাদশ: ফারজানা হক, রুবাইয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সোবানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও নিশিতা আক্তার নিশি।  

 

 

আয়শা/০২ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:০০

▎সর্বশেষ

ad