ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নারী ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর বসতঘরে হামলা ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে  

Ayesha Siddika | আপডেট: ০২ অক্টোবর ২০২৫ - ০৫:৫৯:৪৫ পিএম

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীর আমিশা পাড়া ইউনিয়নের নারী ইউপি সদস্য নার্গিস আক্তারের বিরুদ্ধে প্রবাসীর বসতঘরে হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলার বরপাড়া গ্রামের মিঝি বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী প্রবাসী পরিবার।

ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুল মালেক অভিযোগ করে বলেন, জীবিকার তাগিদে তাদের তিন ছেলে প্রবাসে থাকে। নার্গিস মেম্বার ও তারা একই বাড়ির বাসিন্দা। জায়গা সম্পত্তি ও পূর্ব বিরোধের জের ধরে নার্গিস মেম্বারের আমাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মামলা দায়ের করেন। অভিযোগ ও মামলা মিথ্যা প্রমাণিত হওয়ার পর থেকে তিনি আরো বেপরোয়া হয়ে উঠেন।

বিগত আওয়ামী সরকারের আমলে তিনি ওই দলের নেতাদের ব্যবহার করে আমাদের নানা ভাবে হেনেস্থা করেন। এখন তিনি আবার বিএনপি বনে গেছেন। এরপর আওয়ামী সরকারের পতনের পরও আমাদের ওপর হামলা-মামলা অব্যাহত রেখেছেন। গত ২৭ সেপ্টেম্বর তিনি আমাদের বাড়ির চলাচলের রাস্তা নষ্ট করে দেন। পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর গভীর রাতে নার্গিস মেম্বার ও তার ছেলে হেলালের নেতৃত্বে বসতঘরে হামলা চালানো হয়। এ ঘটনায় আমি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।  

সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু তদন্ত করে আমিশাপাড়া ইউনিয়নের সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য নার্গিস আক্তার ও তার ছেলে হেলাল উদ্দিনকে (৩৩) দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগী প্রবাসী পরিবার। অভিযোগের বিষয়ে জানতে আমিশাপাড়া ইউনিয়নের নারী ইউপি সদস্য নার্গিস আক্তারের মুঠোফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়।    

প্রবাসী পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার সতত্যা নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোরশেদ আলম বলেন, দুর্গাপূজার কারণে পুলিশের ব্যস্ততা রয়েছে। পরবর্তীতে তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

 

আয়শা/০২ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:৫৫

▎সর্বশেষ

ad