ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইসরায়েলি হামলায় সকালের মধ্যেই নিহত অন্তত ১১

Mohon | আপডেট: ০২ অক্টোবর ২০২৫ - ০২:৫৪:৫৩ পিএম

আর্ন্তজাতিক নিউজ ডেক্সঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে বৃহস্পতিবার সকালের মধ্যেই এক শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। খবর আল জাজিরা।

গাজা সিটির পশ্চিমে আনসার এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় এক শিশু নিহত হয়। পরে গাজার মধ্যাঞ্চলে বাস্তুচ্যুতদের একটি শিবিরে বিমান হামলায় নয়জন নিহত ও অন্তত ১৩ জন আহত হন। এ ছাড়া দেইর আল-বালাহ এলাকায় ড্রোন হামলায় আরও একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, টানা দুই বছরের ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও এক লাখ ৬৮ হাজারের বেশি আহত হয়েছেন। লাগাতার বোমাবর্ষণ ও অবরোধে পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর ২০ লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়েছেন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/০২ অক্টোবর ২০২৫/বিকালঃ ০২.৪০
▎সর্বশেষ

ad