ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

Mohon | আপডেট: ০২ অক্টোবর ২০২৫ - ০২:০৭:৫৮ পিএম

নিউজ ডেক্সঃ  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিষাক্ত ভিমরুলের কামড়ে শিশু তামিমের (৪) মৃত্যু হয়েছে। নিহত তামিম উপজেলার শিবপুর ইউপির জুলাইপাড়া গ্রামের মেহেরুল ইসলামের ছেলে। বুধবার (০১ অক্টোবর) বিকেল ৩টার দিকে স্বজনরা নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, বুধবার সকালে ভিমরুল কামড়ালে শিশু তামিম আহত হয়। পরে তাকে স্থানীয় একটি ফার্মেসিতে চিকিৎসার জন্য নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে বিকেল ৩টার দিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. সাদ্দাম হোসেন জানান, ভিমরুল কামড়ানোর পর যদি দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হতো, তাহলে হয়তো চিকিৎসার মাধ্যমে বাঁচানোর সুযোগ ছিল। স্থানীয়ভাবে চিকিৎসা করাতে অনেক সময় নষ্ট হওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে।

তিনি জানান, এ বিষয়ে সবার সচেতন হওয়া জরুরি। ভিমরুলসহ বিষাক্ত পোকার কামড়ে কেউ আক্রান্ত হলে সর্বপ্রথম হাসপাতালে আনতে হবে। শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিমরুল পোকার কামড়ে তামিম নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জেনেছি। এটি খুবই হৃদয়বিদারক ও অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা।শিশু তামিমের মৃত্যুতে স্বজনরা ও এলাকাবাসী শোকের ছায়া নেমে এসেছে।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/০২ অক্টোবর ২০২৫/দুপুরঃ ০১.৫৫
▎সর্বশেষ

ad