ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

Mohon | আপডেট: ০২ অক্টোবর ২০২৫ - ০১:১০:২১ পিএম

দুর্ঘটনা নিউজ ডেক্সঃ  ফেনীতে কাভার্ডভ্যানের সঙ্গে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে দাগনভূঞা উপজেলার সিলোনীয়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে সুগন্ধা পরিবহনের একটি বাস নোয়াখালীর উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। বাসটি দাগনভূঞা উপজেলার সিলোনীয়া বাজারে পৌঁছলে সেখানে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন দাগনভূঞার খুশিপুরের বাসিন্দা শামিম আরা বেগম ও দক্ষিণ জায়লস্করের বাসিন্দা মো. শ্রাবণ।

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন দক্ষিণ জয়লস্করের বাসিন্দা জান্নাত আক্তার বৃষ্টি, তামিম, আফিয়া, সাহাব উদ্দিন, খুশিপুরের বাসিন্দা নাফসি, ফেনী সদরের দক্ষিণ মাথিয়ারার বাসিন্দা আব্দুল্লাহ ও খোদেজা বেগম। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠিয়েছেন।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে ফেনীর দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ কালবেলাকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/০২ অক্টোবর ২০২৫/দুপুরঃ ১২.৫০

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad