ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান বৌদ্ধ সম্প্রদায়ের

Mohon | আপডেট: ০১ অক্টোবর ২০২৫ - ০১:৪৮:৪১ পিএম

ধর্মীয় নিউজ ডেক্সঃ  শুভ প্রবারণা পূর্ণিমা এবং শুভ কঠিন চীবর দান অনুষ্ঠান সামনে রেখে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্মারকলিপি দিয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করে এই স্মারকলিপি প্রদান করেন তারা।প্রতিনিধিদলে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন ও ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধবিহারের পক্ষ থেকে বিহারাধ্যক্ষ, শুভ প্রবারণা পূর্ণিমা ও শুভ কঠিন চীবর দান উদযাপন পরিষদের চেয়ারম্যান ভদন্ত ধর্মমিত্র মহাথের, মহাসচিব ভদন্ত বুদ্ধানন্দ মহাথেরো, ভিক্ষু সুনন্দপ্রিয় এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া ছিলেন।

আগামী ৬ অক্টোবর বিশ্ব বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। এই প্রবারণা পূর্ণিমা এবং মাসব্যাপী অনুষ্ঠিতব্য দানশ্রেষ্ঠ শুভ কঠিন চীবর দান-২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে সম্পাদনের লক্ষ্যে সারা দেশে বৌদ্ধবিহারগুলোতে নিরাপত্তা জোরদার করার জন্য এই স্মারকলিপি দেন তারা।

স্বরাষ্ট্র উপদেষ্টা স্মারকলিপি গ্রহণপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে প্রতিনিধি দলকে আশ্বাস প্রদান করেন। ভিক্ষু সুনন্দপ্রিয় কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/০১ অক্টোবর ২০২৫/দুুপুরঃ ১২.৫৫
▎সর্বশেষ

ad