ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

আগামী সরকারের মন্ত্রী হওয়ার ইচ্ছা নাই: অর্থ উপদেষ্টা

Ayesha Siddika | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ - ০৭:৩৮:৩১ পিএম

ডেস্ক নিউজ : আগামী সরকারের মন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা নাই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থমন্ত্রণালয়ে নিজ দপ্তরে গণমাধ্যমে তিনি বলেন, ‘উপদেষ্টা হওয়ার আগে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াতাম। তারা এখনও আমার রুমটি আমার জন্য রেখে দিয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটি আমাকে যে গাড়ি দিয়েছিলো, সেটিও এখনও পুলে ফেরত দেইনি।’

তিনি আরও বলেন, ‘ওই গাড়ির ড্রাইভার এখনও আমাকে ফোন করে বলে স্যার, আপনি বললেই আমি গাড়ি নিয়ে আসবো। এটা অনেক বড় কমফোর্ট, আমি ছাত্র-ছাত্রীদের পড়াবো।’অর্থ উপদেষ্টা বলেন, ‘আমি যেখানেই কাজ করেছি সততার সাথে করেছি। সব সরকারের সময়ই আমি ভালো ভালো জায়গায় কাজ করেছি। বার্ড, পিকেএসএফ, এনজিও ব্যুরো।

সর্বশেষ গভর্নর হয়েও তিন সরকার পেয়েছি।’নিজের বন্ধু ও বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর প্রসঙ্গে তিনি বলেন, ‘বন্ধুর সঙ্গে গতকালও কথা হয়েছে। তবে সে কি হবে তা জানি না।’

 

 

আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:৩৩

▎সর্বশেষ

ad