ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ফ্যাটি লিভার প্রতিরোধে পাঁচটি উপকারী সবজি

Anima Rakhi | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ - ০৯:৫৭:১৮ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : ফ্যাটি লিভার আজকাল ঘরে ঘরে দেখা যায় এমন এক স্বাস্থ্য সমস্যা। শুধু প্রাপ্তবয়স্ক নয়, অনেক তরুণ ও কিশোর-কিশোরীও এই সমস্যায় ভুগছেন। লিভার শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা টক্সিন দূর করে শরীরকে সুস্থ রাখে। কিন্তু ফ্যাট জমে গেলে লিভারের কার্যক্ষমতা কমে যায় এবং সার্বিক শারীরিক স্বাস্থ্য প্রভাবিত হয়।

ফ্যাটি লিভার প্রতিরোধে খাদ্যাভ্যাসের পরিবর্তনই প্রথম ধাপ। বিশেষ কিছু সবজি নিয়মিত খেলে লিভারের ফ্যাট কমাতে এবং টক্সিন বের করতে সাহায্য পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক ৫টি উপকারী সবজির কথা—

ব্রকলি:
কম ক্যালরির এই সবজিতে প্রচুর ফাইবার থাকে, যা লিভারের ফ্যাট কমাতে ও প্রদাহ ও সংক্রমণ রোধে সহায়তা করে। নিয়মিত ব্রকলি খাওয়া লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে।

পালং শাক:
পালং শাকে ভিটামিন ই, সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা লিভারের ক্ষয় রোধ করে ও প্রদাহ কমায়। পালং ছাড়াও শর্ষে শাক, মেথি শাকও উপকারী।

বিট:
বিটে রয়েছে ফোলেট ও পেকটিন, যা লিভার থেকে টক্সিন বের করতে সহায়তা করে। নিয়মিত বিট খেলে লিভারের ফ্যাট ও প্রদাহ দুটোই কমে।

লাউ:
লাউ শরীর ঠাণ্ডা রাখে এবং লিভারের বিষাক্ত পদার্থ দূর করে। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট প্রদাহ কমায় এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। সকালে লাউয়ের রস খাওয়া বিশেষ উপকারী।

ফ্যাটি লিভার পুরোপুরি প্রতিরোধ সম্ভব নয়, তবে নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও এসব সবজি নিয়মিত খেলে লিভারের সুস্থতা বজায় রাখা যায়। বাইরে তৈরির খাবার কমিয়ে, পুষ্টিকর ও ঘরোয়া সবজি বেশি খাওয়া ফ্যাটি লিভার প্রতিরোধের সবচেয়ে কার্যকরী উপায়।

সূত্র: এই সময়

অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:৫৭
▎সর্বশেষ

ad