ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

জাকসু নির্বাচনে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিলেন হাইকোর্ট

Ayesha Siddika | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ - ০৮:১০:৪০ পিএম

ডেস্ক নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) পদে নির্বাচনে অমর্ত্য রায়কে অংশ নিতে অনুমতি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জাবি কর্তৃপক্ষের প্রতি এই নির্দেশ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে, সোমবার (৮ সেপ্টেম্বর) ভিপি পদে বাদ পড়া প্রার্থী অমর্ত্য রায় প্রার্থিতা ফেরতের দাবিতে হাইকোর্টে রিট করেন।

প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ সেশনের এই শিক্ষার্থী দাবি করেছেন, তাকে অন্যায়ভাবে ভিপি প্রার্থী তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। প্রার্থিতা ফেরতের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও জাকসু নির্বাচনের প্রধান কমিশনারকে লিগ্যাল নোটিশও পাঠান অমর্ত্য রায়।

উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর হতে যাচ্ছে জাকসু নির্বাচন। নির্বাচনে প্রগতিশীল শিক্ষার্থীদের একাংশের প্যানেল সম্প্রীতির ঐক্য থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হন অমর্ত্য।

 

আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:০০

▎সর্বশেষ

ad